সারাদেশ

ভারত ফেরতদের রাখা হবে কোয়ারেন্টিন সেন্টারে

বেনাপোল প্রতিনিধি:

ভারত ফেরত পাসপোর্টধারী যেসব যাত্রীরা বেনাপোল হয়ে দেশে ফিরছেন তারা সরাসরি বাড়িতে যেতে পারবেন না। তাদের থাকতে হবে প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত দুটি কোয়ারেন্টিন সেন্টারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪৪ জনকে ওই দুটি সেন্টারে রাখা হয়েছে। তাদেরকে ১৪ থেকে ২০ দিনের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

কোয়ারেন্টিন সেন্টার দুটি হলো বেনাপোল পৌর এলাকার বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার ও ট্রাক টার্মিনাল।

করোনা প্রকোপ ঠেকাতে বেনাপোলে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিরে আসা যাত্রীদের পাসপোর্ট উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে। এদের মধ্যে ১৫ জন নারী, ১ জন শিশু ও ২৮ জন পুরুষ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। একইসঙ্গে বাড়ছে ঝুঁকি ও আতঙ্ক। ভারত সরকারের ২১ দিনের লকডাউন ঘোষণায় সে দেশে দোকানপাট, বাস-ট্রেনসহ সব যোগাযোগ বন্ধ থাকায় ভারতের বিভিন্ন প্রদেশে অনেক বাংলাদেশি আটকা পড়েন। স্থলপথে বেনাপোল ইমিগ্রেশন খোলা থাকায় অনেক কষ্টে বিভিন্ন উপায়ে দেশে ফিরছেন কিছু যাত্রী।

ভারত থেকে আসা যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় খাওয়া দাওয়াসহ বিশেষ নিরাপত্তা ও দেখভাল করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা