সারাদেশ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ, ৭ জনকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৭টি মামলায় ৭ জনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার তারোয়া, জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) সংলগ্ন এলাকা ও হাজীপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ৭টি মামলায় ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬ ধারায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাস, নরসিংদীর ম্যানেজার আহমাদউল্লাহ। এ সময় জেলা পুলিশ নরসিংদী অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জেলা প্রশাসন জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা