চাচৈর রণাঙ্গন দিবস উপলক্ষে ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা সন্তান কমান্ডের উদ্যোগে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। এর আগে চাচৈর রণাঙ্গন পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম খান, এটিএম মহিউদ্দিন খোকন, আমির হোসেন তালুকদার টুকু, অরুন কুমার রায়, আবুল বাশার, মো. মোশাররফ হোসেন ও মুক্তিযুদ্ধ গবেষক ইসমাঈল মুসাফিরসহ বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের সবচেয়ে ভয়াবহ রণাঙ্গন হিসেবে চাচৈরের গৌরব গাঁথা উল্লেখযোগ্য। এই যুদ্ধের স্মৃতি সংরক্ষণ এখন সময়ের অপরিহার্য দাবি। সবশেষে সব বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সাননিউজ/বান্না