শুক্রবার দক্ষিাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপিত হয় । এ উপলক্ষে স্কুল ক্যাম্পাস শিক্ষার্থীদের পথচারনায় মুখরিত হয়ে উঠে । সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয় । শিক্ষার্থীরা পুরনো সহপাঠিদের পেয়ে আনন্দ উল্লাস মেতে উঠেন । তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং কুশল বিনিময় করেন। এমনকি দেশের বাইরে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ।
আয়োজকরা জানান, শতবর্ষপূর্তি অনুষ্ঠানে ১৯৫০ সাল থেকে ২০২৬ সালের ৩ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন। দিনটিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারন ইত্যাদি । সকালে বিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্কুলে এসে শেষ হয় ।
র্যালীতে অংশ নেয়া শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে বিভাগীয় নগরী বরিশালকে মাতিয়ে তুলেন। র্যালীতে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বরিশাল সরকারী বালিকা বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনসহ প্রাক্তন বর্তমান শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমুলক অনুষ্ঠান।
শতবর্ষপূতি অনুষ্ঠানে যোগ দিয়ে স্কুলের শিক্ষার্থীরা জানান, তারা এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে দারুণ আনন্দিত।
সাননিউজ/বান্না