সারাদেশ

পটুয়াখালীতে ধর্মীয় আবহে প্রবারণা পূর্ণিমা উদযাপন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আত্মশুদ্ধি, পাপমুক্তি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর বৌদ্ধধর্মাবলম্বীরা উদযাপন করেছেন অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন বৌদ্ধবিহার ও রাখাইন পল্লিতে বিরাজ করছে আনন্দমুখর পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠান, বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করে রাখাইন সম্প্রদায়ের মানুষ।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ফুল ও প্রদীপ নিবেদনের জন্য বিভিন্ন বৌদ্ধবিহারে সমবেত হন রাখাইন নারী-পুরুষ। দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। সন্ধ্যায় আকাশে ওড়ানো হয় রঙিন ফানুস, যা উৎসবের অন্যতম আকর্ষণ।

বৌদ্ধ ভিক্ষুদের মতে, আরাকানিক পঞ্জিকা বা চন্দ্র-সৌর পঞ্জিকা অনুসারে কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের মানুষ এদিন প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন। বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে দিনটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক জীবনচর্চার বিশেষ তাৎপর্য বহন করে।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, গৌতম বুদ্ধের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালনের পর প্রবারণা উৎসব উদযাপন করা হয়। বর্ষাবাসের সমাপ্তি উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুরা নিজেদের ভুল-ত্রুটি পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে আরও শুদ্ধ ও সংযমী জীবনযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবারণা পূর্ণিমার পর আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চীবরদান উৎসব। এ সময় বিভিন্ন বৌদ্ধবিহারে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং বৌদ্ধধর্মাবলম্বীরা ভিক্ষুদের চীবরসহ বিভিন্ন উপকরণ দান করে থাকেন।

প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে পটুয়াখালীর রাখাইন পল্লিগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সম্প্রীতি ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে রাখাইন সম্প্রদায়ের মানুষ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা