সারাদেশ

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা ও এক গাড়ির চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮) (রফিক মোল্লা)। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। অপর নিহত পুলিশ সদস্য হলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।

এছাড়া এ ঘটনায় আহতরা হলেন—পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাবেদ ওমর এবং গাড়িচালক কনস্টেবল মো. রাব্বি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত ৩ টার দিকে স্থানীয় মাধক্ষার বাড়ি এলাকার ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে ধরতে অভিযানে যায় পুলিশের একটি দল। ওহিদকে আটক করে থানায় ফেরার পথে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছান তারা। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা বলছিলেন এসআই মিজানুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা। ঠিক সে সময় হঠাৎ করে বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সজোরে চাপা দেয়।

এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ অন্যদের উদ্ধার করে দ্রুত স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। বর্তমানে আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় মাদক কারবারি অহিদ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আমাদের একজন পুলিশ সদস্যসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ঘাতক গাড়িটি বা এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। যেহেতু মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় কালীগঞ্জে এবং পুলিশ বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

জুলাই যোদ্ধা তামিমেরসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা