২০০ বছরের পুরনো মূর্তি ভাঙল পর্যটক
আর্টস
২০০ বছরের পুরনো মূর্তি ভাঙল পর্যটক

ছবি তুলতে গিয়ে বিপত্তি (ভিডিও)

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অনেকেই এখন ঘুরতে গিয়ে মনোরম কোনও দৃশ্য চাক্ষুষ উপভোগ করার থেকে তা ক্যামেরাবন্দি করতেই বেশি ব্যস্ত থাকেন। ফলে বাড়িতে এসে সেই ছবি দেখে সুখানুভূতি হলেও সামনাসামনি সেই দৃশ্য বা বস্তু দেখার আনন্দ অধরাই থেকে যায়। অনেকে আবার ছবি তোলার হুড়োহুড়িতে নিজের বা অন্যের ক্ষতিও করে ফেলেন কখনও কখনও।

এমনই এক ঘটনা সামনে এল, যেখানে ২০০ বছর আগে ইটালির নব্য ক্লাসিক্যাল ঘরানার ভাস্কর আন্তোনিও ক্যানোভা-র তৈরি এক মূর্তির গায়ে হেলান দিয়ে ছবি তুলতে গিয়ে তার একাংশ ভেঙেছেন এক পর্যটক।

সংবাদ সংস্থা রয়টার্স এই ঘটনা টুইট করেছে। ইটালির গিপসোথেকা আন্তোনিও ক্যানোভা মিউজিয়ামের ঘটনা এটি। ইটালির ক্যারাবিনিয়েরা মিলিটারি পুলিশ নজরদারি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে। সেই ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে অর্ধশায়িত নারীমূর্তির গায়ে এক রকম হেলান দিয়েই ছবি তুলছেন এক ব্যক্তি। ছবি তুলে দিচ্ছেন এক মহিলা। সেখানে কোনও নিরাপত্তা কর্মীকে দেখা যাচ্ছে না। কেউ তাদের এমন কাজ করতে বাধাও দিচ্ছেন না। ফলে তারা নিজেদের মতো করে ঘুরে ঘুরে ছবি তুলছেন।

ভিডিওটি ভাল করে লক্ষ করলে দেখা যাবে, ওই পর্যটক বুঝতে পেরেছিলেন তার শরীরের চাপে মূর্তিটির একটি আঙুল ভেঙে গিয়েছে, তিনি ঘুরে সেটি দেখেনও। কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন এবং সেই ভাবেই তিনি মিউজিয়াম থেকে বেরিয়ে যান।

রয়টার্স এমন একটি ভিডিওর সঙ্গে দু'টি ছবিও প্রকাশ করেছে। সেখানে ক্লোজাআপে দেখা যাচ্ছে নারীমূর্তিটির একটি পায়ের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূর্তিটির পায়ের তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পর্যটকের শরীরের চাপে।

পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি অস্ট্রেলিয়া থেকে আসা আট জনের একটি দলের সদস্য। এবং যে মহিলা এই ট্যুর আয়োজন করেছিলেন, ওই ব্যক্তি তার স্বামী। পরে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন ওই ব্যক্তি। তার নাম, পরিচয় প্রকাশ করা হয়নি। ইতালির এক আদালত এখন ঠিক করবে, ওই ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে কিনা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা