আর্টস

২৭ জুলাই সোমবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

আজ ব্যবসার ব্যপারে ক্ষোভ বাড়তে পারে। পাওনা আদায় নিয়ে অশান্তির আশঙ্কা। শত্রুদের থেকে মুক্তি পাবেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনও দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। আজ সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। শরীরে সমস্যা বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়বে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

পশুদের থেকে একটু সাবধান থাকুন। সংসারে ব্যয় সংকোচন নিয়ে আলোচনা। শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। আজ একটু ক্রোধ সংবরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ বাধতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়বে। আর্থিক চাপ আসতে পারে। বাড়ির বাইরে বিবাদের আশঙ্কা।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

প্রেমে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। সকালের দিকে কোনও আঘাত লাগতে পারে। প্রেমের ব্যাপারে শান্তি আসতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়বে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা। পেটের সমস্যা বাড়বে। বন্ধুদের থেকে ভালবাসা পেতে পারেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা। বুদ্ধির ভুল হতে পারে। বাবার শরীর নিয়ে সমস্যা বাড়বে। পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

আজ কোনও আশা ভঙ্গ হতে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। সামাজিক কোনও কাজের জন্য নাম–যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার জন্য খোঁজখবর। কোনও আত্মীয়ের বাজে খবর আসতে পারে। কর্মস্থানে অশান্তি বাড়বে। আজ একটু একা থাকতে ভাল লাগবে। জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে কোনও বিবাদ অনেক দূর যাবে, একটু সাবধান থাকুন।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

অতিরিক্ত কথা বলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। আজ সারা দিন শরীর নিয়ে সমস্যা থাকতে পারে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমের জন্য আঘাত আসতে পারে। খেলাধূলায় সাফল্য আসতে পারে। বিয়ের ব্যাপারে আনন্দ পাবেন। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে অর্থ ব্যয় থেকে সাবধান থাকুন।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

কোনও রোগের জন্য যন্ত্রণা বাড়বে। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ বন্ধুর থেকে ভাল সাহায্য পাবেন। ব্যবসায় কারও বাজে ব্যবহারে কষ্ট পাবেন। সম্পত্তির ব্যাপারে অশান্তি বাধতে পারে। সন্তানকে নিয়ে অশান্তির আশঙ্কা। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

আজ সকাল দিকে আপনার মনের মতো পরিবেশ পেতে পারেন। বিবাহিত জীবন খুব ভাল কাটতে পারে। কর্মস্থানের পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের যোগ দেখা যাচ্ছে। চিকিৎসার জন্য চিন্তা বাড়বে। নীতির দিকে দিয়ে কোনও কাজ নিয়ে বিবাদ বাধবে। বন্ধুকে নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। ভাল কাজে খরচ বাড়তে পারে। বাড়িতে বাজে খবর আসার আশঙ্কা। মাথার যন্ত্রণা বাড়বে। দুপুরের পরে আপনার ব্যবহার খারাপ হতে পারে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

রহস্যজনক কিছু আবিষ্কার করবেন আজ। ব্যবসায় ভাল লাভের সময়। বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে। বাবার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা। স্ত্রীর সঙ্গে তর্ক বাধতে পারে। আজ কিছু ক্ষতি হতে পারে। বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। কোনও গোপন রোগ বাড়তে পারে। ব্যবসায় চাপ বাড়বে। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

অযথা অপমানিত হতে পারেন। তবে ভ্রমণের ভাল যোগ আছে। নিজের জেদের জন্য আজ ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে আত্মীয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন। সংসারের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বাড়বে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

গান বাজনার প্রতি অনুরাগ বাড়তে পারে। আজ আয়ের দিক দিয়ে দিনটি ভাল। বন্ধুর জন্য কোনও শুভ কাজের ব্যবস্থা। ব্যবসায় নতুন কোনও ব্যবস্থা। তৃতীয় ব্যক্তির জন্য চিকিৎসার খরচ বাড়বে। অফিসে তর্ক থেকে সাবধান। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে। মানসিক কষ্ট পেতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। আর্থিক চাপ বাড়তে পারে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

নতুন কোনও কাজের চেষ্টা করতে পারেন। আজ আপনার হাতে কোনও জিনিসের ক্ষতি হতে পারে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের সমস্যা ভোগান্তি। আজ কোনও কাজের সুফল পেতে পারেন। বাড়িতে কোনও ভুল কাজ করবার জন্য বাবা-মায়ের কাছে ভয়। ধর্মে আসক্তি বাড়তে পারে। ব্যবসায় মধ্যম ফল পাবেন। মহাজনের সঙ্গে বেশি তর্ক বিপদ বাড়াতে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

আজ সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। অযথা কোনও অশান্তি হতে পারে। প্রিয় জনের জন্য মানসিক কষ্ট পেতে পারেন। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা থাকবে। অতিরিক্ত কথা বলবার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় কারও সঙ্গে তর্ক। সন্তানের জন্য চিন্তা বাড়বে। প্রিয় জনের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বাড়বে। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা