দেখে নিন ভাগ্যচক্র, কেমন যাবে দিনটি
আর্টস

দেখে নিন ভাগ্যচক্র, কেমন যাবে দিনটি

সান নিউজ ডেস্ক:

আজ শনিবার ১৮ জুলাই, ২০২০। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কর্কক রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

প্রিয়জনের কোনো সুখবরে আজ আনন্দে উদ্বেলিত হয়ে উঠতে পারেন। দান খয়রাতে মনোনিবেশ করুন। প্রতিবেশীর আচরণে অপরাহ্নের পর কিছুটা উত্তেজনায় ভুগতে পারেন। নিজের কাজে আরও বেশি সময় দিন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

প্রিয়জনের স্বাস্থ্যের দিকে নজর দিন। আর্থিক বিষয়ে আজ থেকে নতুন দিগন্ত খুলে যেতে পারে। কর্মস্থলে অধীনস্থদের কাজে লাগানোর প্রচেষ্টা ফলপ্রসূ হবে। আজ আপনার কোনো সন্তানের সুখবর পেতে পারেন।

মিথুন : ২১ মে-২০ জুন

আজ ভালো কোনো খবর পেতে পারেন। পরিচিত কেউ আজ আপনার জরুরি আর্থিক সাহায্যে এগিয়ে আসতে পারে। বেকারদের আজ চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। খোঁজখবর জরুরি ভিত্তিতে নিন।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

উত্তেজনার কারণে আজ বন্ধুদের সঙ্গে আলোচনার সময় মতবিরোধ দেখা দিতে পারে। কোনো জরুরি কারণ না থাকলে দূরে কোথাও যাত্রার উদ্যোগ নেবেন না। যাচাই না করে আজ কাউকে কোনো দায়িত্ব দেবেন না।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

প্রিয়জনের কারও জন্য আজ আপনার আর্থবিষয়ক জটিলতা দূর হতে পারে। মানসিক শান্তির জন্য আজ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সময় কাটাতে পারেন। আবেগ পরিহার করে পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিন।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

সমস্যা ছোট হোক আর বড়ই হোক কোনোভাবেই তা অবহেলা করা ঠিক হবে না। বৈষয়িক কাজে মনোযোগী হোন। বিশ্বস্ত কেউ আজ বিশ্বাস ভঙ্গ করতে পারে। জরুরি কাজ হলে তা দ্রুত সেরে ফেলার চেষ্টা করুন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

আপনার পদোন্নতির বিষয়ে কর্মস্থলে সতীর্থদের আচরণে মনে কষ্ট পেতে পারেন। টাকা-পয়সা লেনদেনে তৃতীয় কাউকে নাক গলাতে দেয়া ঠিক হবে না। দান খয়রাত ও পরোপকারে মানসিক শান্তি পাবেন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

বন্ধুদের কেউ কথা না রাখায় আপনার ভেতর সাময়িক উত্তেজনা কাজ করতে পারে। পুরনো বা নতুন ঋণ আদায়ে উত্তেজনা প্রকাশ করা একদম ঠিক হবে না। নিজের কাজ নিজেই সম্পাদনের চেষ্টা করলে ভালো করবেন।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

দূরের প্রিয়জনের কোনো সংবাদে আজ আপনি অনেকটা উৎফুল্ল হয়ে উঠতে পারেন। দাম্পত্য কলহ নিরসনে পরিবারের বয়স্ক প্রিয় ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলে নিজেকে সামলে নিতে সক্ষম হবেন। বিয়ের যোগ শুভ।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

সন্তানের কোনো বিষয় নিয়ে পরিবারের সবার সঙ্গে আলোচনা না করে কোনো ধরনের জরুরি সিদ্ধান্ত নেবেন না। নিজের কাজে অন্যকে হাসিঠাট্টার ছলেও নাক গলাতে দেয়া ঠিক হবে না।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

দালালি বা ঠিকাদারি কাজের জন্য দিনের শুরু থেকেই আপনি কিছুটা উৎফুল্লবোধ করবেন। তবে আবেগ পরিহার করে চলুন। কর্মস্থলে সতীর্থদের সঙ্গে গোপন কোনো বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

এজমালি সম্পত্তি বণ্টন সংক্রান্ত ভাই বোনসহ পারিবারিক বৈঠকে মাথা ঠাণ্ডা রাখুন। বৈষম্যের কারণে নিজেদের মধ্যে শত্রুতার সৃষ্টি হতে পারে। প্রিয়জনের চিকিৎসার ব্যাপারে অবহেলা করবেন না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা