ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৬ সেপ্টেম্বর) ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, “আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তারা (তেহরান) একটি চুক্তি করতে চায়। দেখা যাক, কী হয়।”

সাংবাদিকদের ট্রাম্প আরও জানান, ইরানের কাছ থেকে তিনি ‘সরাসরি’ একটি বার্তা পেয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ওমানের পাশাপাশি আরও একটি উপসাগরীয় দেশের প্রতিনিধিও বৈঠকে অংশ নিতে পারেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পর মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনা ও পরবর্তী করণীয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে।

আসন্ন বৈঠক সম্পর্কে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল অ্যাক্সিওস। তবে এ বিষয়ে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এর পরদিন ১ মার্চ ইরান পাল্টা হামলা শুরু করে। সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন পক্ষ এতে জড়িয়ে পড়ে।

সেপ্টেম্বরে এই সংঘাত সপ্তম মাসে প্রবেশ করেছে। এ সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও দুবারই তা ভেঙে যায়। গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অনেকটা স্থবির রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা