বাণিজ্য

তৈরি পোশাকের কোন অর্ডার বাতিল করবে না সুইডেন

নিজস্ব প্রতিবেদক:

সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন বলেছেন, বাংলাদেশে কাছে দেওয়া তৈরি পোশাকের কোন অর্ডার তার দেশ বাতিল করবে না। একইসঙ্গে, বাংলাদেশে থেকে তৈরি পোশাক আমদানি সুইডেন অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এসব কথা বলেন স্টিফান লোফভেন।

এসময় শেখ হাসিনা সুইডিশ প্রধানমন্ত্রীকে আশাবাদ ব্যক্ত করে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও বিদেশি ক্রেতাদের দেয়া তৈরি পোশাকের (আরএমজি) অর্ডার বাংলাদেশ পূরণ করতে পারবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে জানান, সুইডিশ প্রধানমন্ত্রী আনুমানিক দুপুর ২ টার দিকে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রায় ১৫ মিনিটের আলোচনায় ব্যবসা বাণিজ্যসহ দেশের তৈরি পোশাক নিয়ে দুই নেতার আলোচনা হয়।

সুইডিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বলেন, আমরা আশাবাদী যে, করোনাভাইরাসের মহামারিতেও সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের দেওয়া তৈরি পোশাকের (আরএমজি) অর্ডার পূরণ করতে পারবে বাংলাদেশ।

অপরদিকে সুইডিশ প্রধানমন্ত্রী নিশ্চিত করেন যে, বাংলাদেশে কাছে দেওয়া তৈরি পোশাকের কোন অর্ডার বাতিল করবে না তার দেশ। স্টিফান লোফভেন বলেন, আমার দেশ বাংলাদেশে থেকে তৈরি পোশাক আমদানি চালিয়ে যাবে। জবাবে শেখ হাসিনা বলেন, সবধরনের স্বাস্থ্যবিধি মেনে তাদের কারখানা চালু করেছেন বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা।

প্রেস সচি আরো বলেন, উভয় দেশের করোনা ভাইরাস পরিস্থিতি তুলে ধরে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে দেশ দুইটির গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন দুই প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে কোভিড-১৯ মহামারী মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পুনরায় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: বাসস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা