বাণিজ্য

ব্যাংক কর্মকর্তারা করোনায় আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:

সরকার ঘোষিত ছুটির মধ্যে অফিস করে করোনাভাইরাসে আক্রান্ত হলে সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে পদমর্যাদা অনুসারে সর্বোচ্চ ১০ লাখ টাকা পাবেন ব্যাংক কর্মকর্তারা।

আর কেউ মারা গেলে তার স্বজনরা পাবেন এর ৫ গুণ অর্থ। ১৫ এপ্রিল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতিবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনটি সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ টাকা আক্রান্ত হওয়ার ১৫ দিনের মধ্যে স্ব স্ব ব্যাংক থেকে পরিশোধ করা হবে। পাশাপাশি আক্রান্ত কর্মকর্তা কর্মচারীর সব চিকিৎসা ব্যয়ও ব্যাংক কর্তৃপক্ষ বহন করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'সরকারের ঘোষিত সাধারণ ছুটির সময় দায়িত্ব পালনকালে কোনো ব্যাংক কর্মকর্তা কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হলে বিশেষ স্বাস্থ্যবীমার জন্য নির্ধারিত অঙ্কের পাঁচগুণ বিশেষ অনুদান হিসেবে তার পরিবারকে প্রদান করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক তার অন্য কোনো দায়-দেনার সঙ্গে বিশেষ অনুদানের অর্থ সমন্বয় করতে পারবে না। পাশাপাশি ব্যাংকের বিদ্যমান নীতিমালার আওতায় অন্যান্য সব সুযোগ-সুবিধা যথানিয়মে প্রদান করতে হবে। এ ছাড়াও সাধারণ ছুটিকালীন কোনো কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সময় কিংবা দায়িত্ব পালনের সময় যে কোনো দুর্ঘটনার শিকার হলে তার চিকিৎসার প্রকৃত ব্যয় ব্যাংককে বহন করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির তারিখ থেকে এবং সাধারণ ছুটির শেষ হওয়ার পরবর্তী এক মাস পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তরা এই সুবিধা পাবেন।

এর আগে গত ১২ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতিবিভাগ থেকে আর্থিক প্রণোদনা সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে বলা হয়েছে, সরকারের সাধারণ ছুটিকালীন কোনো ব্যাংক কর্মকর্তা ১০ দিন সশরীরে ব্যাংকে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করলে কর্মকর্তা/কর্মচারীরা অতিরিক্ত এক মাসের বেতন পাবেন।

স্থায়ী ও অস্থায়ী সব ধরনের কর্মকর্তা কর্মচারীরা এ সুবিধা পাবেন। আর এই অর্থের পরিমাণ হবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা