বাণিজ্য

পোশাক শ্রমিকদের এপ্রিলের বেতন ৩০ তারিখেই

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানিয়েছেন, চলতি এপ্রিল মাসের বেতন ৩০ এপ্রিলেই দেওয়া হবে।

রবিবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণার পর নির্ধারিত বক্তব্যে এ কথা বলেন গভর্নর।

গভর্নর বলেন, রপ্তানি খাতের শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতার জন্য যে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে তার একটি নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে এপ্রিল, মে এবং জুন-এ তিন মাসের বেতন-ভাতা দেওয়া হবে। আশা করছি, এপ্রিল মাসের শেষ তারিখেই এপ্রিল মাসের বেতন এ তহবিল থেকে দেওয়া সম্ভব হবে।

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সম্প্রতি রপ্তানি মুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে।

সার্কুলার অনুযায়ী, এই প্যাকেজ থেকে বিনা সুদে ঋণ পাবে উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ পণ্য রপ্তানি করছে-এমন সচল প্রতিষ্ঠান। ঋণের অর্থ দিয়ে কেবল শ্রমিক-কর্মচারীদের এপ্রিল, মে এবং জুন এ তিন মাসের বেতন-ভাতা পরিশোধ করা যাবে। সুদবিহীন এ ঋণে সর্বোচ্চ ২ শতাংশ হারে সার্ভিস চার্জ নিতে পারবে ব্যাংকগুলো।

সংবাদ সম্মেলনে ফজলে কবির বলেন, করোনা সংকটেও সুষ্ঠুভাবে অর্থ সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন তহবিলের আকার বৃদ্ধি করেছে। যেমন, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের ছিল, সেটা বাড়িয়ে ৫ বিলিয়ন করা হয়েছে। পাশাপাশি এ ফান্ডের সুদহার ২ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নামিয়ে এনেছি।

ফজলে কবির আরো বলেন, আমরা ১ এপ্রিল থেকে তফসিলি ব্যাংকসমূহের নগদ জমার হার (সিআরআর) হ্রাস করে সাপ্তাহিক গড়ভিত্তিতে ৫ শতাংশ করেছি, ইতোপূর্বে তা ৫ দশমিক ৫ শতাংশ ছিল। দেশে তফসিলি ব্যাংকসমূহে ৬ হাজার ৫০০ কোটি টাকা অতিরিক্ত জমা থাকবে। যা দিয়ে তারা তারল্য মেটাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল...

তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা