বাণিজ্য

হ্যান্ড স্যানিটাইজারের বিক্রয় মূল্য নির্ধারণ করল ওষুধ প্রশাসন

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তির সনাক্তের পর থেকে বেড়েই চলছে আতঙ্ক। এতে কিছু মানুষ অতিরিক্ত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ট্যিসু ইত্যাতি অদিক পরিমাণে কিনে মজুদ করতে শুরু করে। অতিরিক্ত চাহিতা এবং মানুষের আতঙ্কের সুযোগ পেয়ে বাজারে হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে স্যানিটাইজার জাতীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

সোমবার (৯ মার্চ) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে ওষুধ উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে বৈঠক করেছে অধিদফতর।

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বাজারে হ্যান্ড স্যানিটাইজার বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। কারণ এর চাহিদা বেড়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে বিক্রি করছে। এ কারণে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে হ্যান্ড স্যানিটাইজার ডিস্ট্রিবিউটরকে এক ইনভয়েসে ৫০০-এর বেশি পিস সরবরাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে কোনও খুচরা বিক্রেতা কারও কাছে একটির বেশি বিক্রি করতে পারবেন না বলে ওষুধ বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে সাতটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে। এরমধ্যে মেসার্স এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডি রাব সল্যুশন ৫০ মিলি ৪০ টাকা, ১০০ মিলি ৫২ টাকা, ২০০ মিলি ১০০ টাকা; মেসার্স এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেক্সিসল হ্যান্ড রাব ৫০০ মিলি (ডিসপেনসারসহ) ২১৫.৬৫ টাকা, ২৫০ মিলি (ডিসপেনসারসহ) ১৪০.৪২ টাকা, ২৫০ মিলি বোতল ১৩০.৩৯ টাকা, ৫০০ মিলি বোতল ১৯৬.৩৩ টাকা, ৫০ মিলি বোতল ৪০.১২ টাকা, ক্লিনজেল হ্যান্ড স্যানিটাইজার ১০ মিলি ৭৫ টাকা, ৫০ মিলি ১০০ টাকা; মেসার্স ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সানিস্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মিলি ৩০০ টাকা, সানিকর্ড জেল ৬ গ্রাম টিউব ৫০ টাকা; স্যানিটিজা হ্যান্ড রাব ২৫০ মিলি ১৩০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডিওয়াশ সল্যুশন ৫০ মিলি বোতল ৪০ টাকা, ২৫০ মিলি বোতল ১৩০ টাকা; মেসার্স গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডস্ক্রাব ২৫০ মিলি ২৫০ টাকা, হ্যান্ডিসল ২৫০ মিলি ১৩০ টাকা, ১২৫ মিলি ৭০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জারমিসল হ্যান্ড রাব ২০০ মিলি বোতল( ওয়াসারসহ) ১৩০.৩৯ টাকা, ২০০ মিলি বোতল (পাম্প ও ডিসপেনসারসহ) ১৪০.৪২ টাকা, ৫০ মিলি বোতল ৪০ টাকা; মেসার্স অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কেভিরাব হ্যান্ড রাব ২৫০ মিলি বোতল ১০৫.৭২ টাকা, ৫০ মিলি বোতল ৩১.২২ টাকায় বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা