বাণিজ্য

আলোচিত বিজিএমইএ ভবন ভাঙা শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিলের ক্যান্সার হয়ে থাকা ‘বিজিএমইএ’ ভবন ভাঙ্গা শুরু হয়েছে। তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের ছাদ হাতুড়ি দিয়ে ভাঙতে এবং ভবনের কাঁচ সরাতে দেখা গেছে শ্রমিকদের। তবে তারা এখনও বিদ্যুৎ সংযোগ পায়নি। আজ বিদ্যুৎ সংযোগ পেলে পুরোদমে কাজ শুরু হবে। এর আগেও বিদ্যুৎ ও পানির সংযোগ না পাওয়ায় কয়েক দফায় ভবন ভাঙার কাজ পিছিয়ে যায়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভবন ভাঙার কাজ পাওয়া প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজের পরিচালক নছিরুল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা ভবনের কাঁচ সতর্কতার সঙ্গে খুলে নিচ্ছি। পাশাপাশি ছাদ থেকে ম্যানুয়াল পদ্ধতিতে শ্রমিকরা ভাঙার কাজ শুরু করছে। আজকে বিদ্যুৎ সংযোগ পাবো। এরপর পুরোদমে কাজ শুরু করবো।’

প্রসঙ্গত, গত বছরের ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে গত বছরের ১৬ এপ্রিল সন্ধ্যায় ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর আগে ২০ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত থেকে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করেন।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে বিজিএমইএ ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করেন। রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেন আদালত। এর বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ, যা ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগে খারিজ হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা