খেলায় ফিরতে মরিয়া সাব্বির
খেলা

খেলায় ফিরতে মরিয়া সাব্বির

ক্রীড়া প্রতিবেদক:

ক্রিকেট অনুশীলন শুরু করেছেন সাব্বির রহমান। আর এই অনুশীলন ধারাবাহিকতা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস করেছেন তিনি। সাব্বির ছাড়াও এদিন ব্যাক্তিগত অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সৌম্য সরকার। তারা সবাই মিরপুরের মূল্য ভেন্যু ও ইনডোরে অনুশীলন করেছেন।

এছাড়া একাডেমি মাঠে বোলারদের মধ্যে অনুশীলন করেছেন আল আমিন, মেহেদী হাসান রানা ও এনামুল হাসান বিপ্লব।

দুপুর ২টা থেকে ইনডোরে ব্যাটিং ও ৩টা থেকে মূল মাঠে রানিং ও স্ট্রেচিং করেছেন সাব্বির। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেই ক্রিকেটাররা এই অনুশীলন করছেন।

অনুশীলন শেষে সাব্বির বলেন, করোনা ভীতি কাটিয়ে এখন সব ক্রিকেটাররা মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছে। বিশ্বের কয়েকটি দল যেখানে ক্রিকেট ম্যাচ খেলা শুরু করে দিয়েছে সেখানে বাংলাদেশও দ্রুতই মাঠে ফিরবে বলে আশাবাদ জানান তিনি।

লকডাউনের সময়ে রাজশাহীতে নিজ বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন সাব্বির। ঘরে থাকা হালকা কিছু জিমন্যাসিয়াম সামগ্রী দিয়ে প্রথমদিকে অনুশীলন করেছেন। পরে স্থানীয় জিমন্যাসিয়ামে গিয়ে ভারী ব্যায়াম করেছেন বলে জানান সাব্বির। এই অলরাউন্ডারের আশা বাংলাদেশ দল শ্রীলঙ্কা গিয়ে সিরিজ খেলতে পারবে। আর সেই সিরিজের দলে জায়গা করে নেয়াই এখন ক্রিকেটারদের মূল লক্ষ্য বলে জানান তিনি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা