নতুন অনুভবে মুমিনুল হক
খেলা

নতুন অনুভবে মুমিনুল হক

ক্রীড়া প্রতিবেদক:

অনুশীলন ফিরে নিজেকে যেন নতুনভাবে ফিরে পেয়েছে বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। করোনা পরবর্তী সময়ে অন্যান্য বেশ কয়েকজন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মাঠে অনুশীলন করলেও মুমিনুল ফিরলেন এই প্রথম।

আজ মুমিনুল ছাড়াও অনুীশলনের সূচিতে ছিলেণ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাদমুন ইসলাম ও সাব্বির রহমান।

ব্যাক্তিগত অনুশীলন শেষে মুমিনুল বলেন, ফিরে সবকিছুই যেমন কিছুটা নতুন লাগছে। তবে কিছু কিছু দেশ যেখানে ম্যাচেই ফিরে গেছে সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের অন্তত মাঠে ফেরাটাতে সাধুবাদ জানাচ্ছেন তিনি।

ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মতো দলের টেস্টে ফেরাটাকে বেশ ঈর্ষাকাতরভাবেই দেখছেন মুমিনুল হক। তবে তিনিও আশা প্রকাশ করছেন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে দ্রুতই ক্রিকেটে ফিরবে।

করোনার এই সময়েটাকে ক্রিকেটাররা দারুণভাবে কাজে লাগিয়েছে বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এ সময়টাতে কোচিং স্টাফ সহ অন্যান্য অভিজ্ঞ কোচদের সাথে ক্রিকেটারদের ভার্চুয়াল সভাগুলো দরকারী ছিল বলে মন্তব্য তার। মুমিনুলের মতে, সিরিজ চলাকালীন সময়ে ক্রিকেটাররা তাদের সমস্যাগুলো নিয়ে কোচদের সাথে তেমন একটা কথা বলতে পারে না। যেটা এই লকডাউনের সময়ে ভাল কাজে লেগেছে বলে মনে করেন এই টেস্ট অধিনায়ক।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা