শানের সেঞ্চুরির পর পাকিস্তানের দূর্দান্ত বোলিং
খেলা

শানের সেঞ্চুরির পর পাকিস্তানের দূর্দান্ত বোলিং

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ অবস্থানে আছে পাকিস্তান। ২৩৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

২ উইকেটে ১৩৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল স্বাগতিকরা। আগের দিন প্রতিরোধ গড়ে তোলা বাবর আজম বিদায় নেন দিনের শুরুতেই। ৬৯ রান করে আউট হন তিনি।

এরপর মিডল অর্ডারে ওপেনার শান মাসুদকে সঙ্গ দেন কেবল শাদাব খান। ৪৫ রান করেন শাদাব। অন্যপ্রান্তে দূর্দান্ত খেলতে থাকা শান মাসুদ করেন ক্যারিয়ারের চতুর্থ ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। ১৫৬ রান করে আউট হন শান মাসুদ।

২৪ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে একজন ওপেনারের কাছ থেকে সেঞ্চুরি পেলো পাকিস্তান। শেষ ১৯৯৬ সালে ওভারে সাঈদ আনোয়ার ইংল্যান্ডের বিপক্ষে ১৭৬ রান করেছিলেন।

৩২৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। ক্রিস ব্রড ও জোফরা আর্চার নেন তিনটি করে উইকেট। ক্রিস ওকস দুটি এবং অ্যান্ডারসন ও ডম বেস নেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ১২ রানেই বিদায় নেন প্রথম সারির তিন ব্যাটসম্যান। ওপেনার ররি বার্নসকে এলবিডব্লউ করেন শাহিন আফ্রিদি। রিভিউ নিয়ে সফল হয়েছিলেন আফ্রিদি। এরপর সিবলিকে ব্যাক্তিগত ৮ রানে ফেরান মোহাম্মদ আব্বাস। বেন স্টোকসকেও রানের খাতা খোলার আগেই আব্বাস দূর্দান্তভাবে বোল্ড করেন।

ফর্মের সাথে যুদ্ধ করতে থাকা জো রুট আউট হন ১৪ রান করে। ৪ উইকেটে ৯২ রান তুলে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। অলি পোপ ৪৬ ও জস বাটলার ১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা