নতুন সাতজনসহ মোট ১১ ফুটবলার করোনা আক্রান্ত
খেলা

করোনা আক্রান্ত আরো ৭ ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক:

নতুন করে আরো সাত ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে ডাকা দ্বিতীয় দফায় ১২ ফুটবলারের করোনা পরীক্ষায় এখন সাতজন পজিটিভ হন। সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছিল পাঁচজন ফুটবলার করোনায় আক্রান্ত। তারা হলেন আবাহনী লিমিটেডের টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, শহিদুল আলম এবং বসুন্ধরা কিংসের মো: ইব্রাহিম ও সুশান্ত ত্রিপুরা। পরে রাত ৯টার দিকে বসুন্ধরার রবিউল হাসানও করোনায় আক্রান্ত বলে জানানো হয় বাফুফের তরফ থেকে। এরপর রাতে প্রায় ১১টার দিকে আবারো বাফুফে জানায় এবার বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকোও করোনায় আক্রান্ত। এর আগে বুধবার প্রথম দফায় চার ফুটবলার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য দ্বিতীয় দফায় আজ (৬ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ১২ খেলোয়াড় এসেছিলেন। ব্যাক্তিগতভাবে করোনা পরীক্ষা করিয়ে তাদের ক্যাম্পে আসার জন্য বলা হয়েছিল। আর সেই পরীক্ষাতে বাদশা, সোহেল, শহীদুল, ইব্রাহিম, সুশান্ত, রবিউল ও আনিসুর রহমান জিকো নেগেটিভ ফলাফল নিয়ে ক্যাম্পে এসেছিলেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত করোনা পরীক্ষায় পজিটিভ হন তারা। সান নিউজকে এই তথ্য জানান জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রূপু।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটবলারকে করোনা পরীক্ষা করা হয়। তবে আগের দিনের মতো এদিনও ম্যানেজার রূপু আশাবাদ শোনান মূল অনুশীলনের আগে তারা সুস্থ হয়ে উঠবেন।

দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় যে পাঁচ ফুটবলার নেগেটিভ হয়েছেন তারা হলেন- আরিফুল রহমান, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান ও রকিব হাসান।

গাজীপুরের সারা রিসোর্টে হচ্ছে এবার জাতীয় দলের ফুটবলারদের আবাসিক ক্যাম্প। স্বাস্থ্যবিধি মেনেই এই ক্যাম্প আয়োজন করেছে বাফুফে।

৭ আগস্ট ক্যাম্প ও করোনা পরীক্ষার জন্য বাফুফে যাবেন- তৌহিদুল আলম সবুজ, তপু বর্মন, মামুনুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, ইয়াসিন খান, নাবিব নেওয়াজ জীবন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে ম্যাচ আছে লাল-সবুজদের। ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা