উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে রোনালদো ও রিয়াল মাদ্রিদের বিদায়
খেলা

রোনালদো ও রিয়ালের বিদায়

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। ২-১ গোলে লিঁওকে হারিয়েছিল জুভেন্টাস। তবে অ্যাওয়ে গোলের হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিঁও। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১২ মিনিটে লিঁওর ডিপের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। প্রথমার্ধেই আরেকটি স্পট কিক থেকে গোলে ম্যঅচে সমতা আনেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি ৬০ মিনিটে ব্যাক্তিগত প্রচেষ্টাতে আরেকটি গোলও করেন তিনি। ম্যাচ জেতে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে গড় হয় ২-২। অ্যাওয়ে গোলের হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে অলিম্পিক লিঁও।

ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগের ধারাবাহিকতাতেই যেন ম্যাচ শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৯ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে সিটি লিড নেয়। রিয়ালের বেনজেমা সেই গোল ফেরান ২৮ মিনিটে। গ্যাব্রিয়েল জেসুসের ৬৮ মিনিটের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ম্যান সিটি ম্যাচ জেতে সেই ব্যবধানেই। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে শেষ আট নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

কোয়ার্টার ফাইনালে ১৬ আগস্ট মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিঁও।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা