জয়ে বার্সার কমলো ব্যবধান, অবনমন এসপানিওলের
খেলা
লা লিগা

ব্যবধান কমালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। গত রাতে এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য। তবে বার্সেলোনা গোল পেতে পারতো ২৩ মিনিটে। লিওনেল মেসির ফ্রি কিক যায় ক্রসবারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখেন বার্সেলোনার ফাতি। এসপানিওল ডিফেন্ডার কালোরেকে ফাউল করলে ভিএআরে তাকে লাল কার্ড দেখান রেফারি।

মিনিট তিনেক পর এবার লাল কার্ড দেখেন এসপানিওলের লোসানো। জেরার্ড পিকেকে ফাউল করায় তাকেও ভিএআরে এই সিদ্ধান্ত দেন রেফারি।

এমন উত্তেজনাতেই চলছিল ম্যাচ। যেখানে বার্সেলোনা গোল পায় ম্যাচের ৫৬ মিনিটে। মেসির নেয়া শট প্রতিহত হলে সুযোগ কাজে লাগান সুয়ারেজ।

এবারের আসরে এটা সুয়ারেজের ১৫তম গোল। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলে এখন তার গোলসংখ্যা ১৯৫টি। লাজলো কুবালাকে ছাড়িয়ে দলটির গোলদাতাদের ইতিহাসের তালিকায় তিন নম্বরে সুয়ারেজ।

মেসির জোরালো ভলি যদি এসপানিওল গোলরক্ষক লোপেস না আটকাতেন তাহলে ৬৯ মিনিটে ব্যবধান হতে পারতো দ্বিগুণ।

চাপ বাড়িয়েছিল এসপানিওল। তবে বিপদ হয়নি আর বার্সার। ৩৫ ম্যাচ খেলে এখন ৭৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে ৩৫ ম্যাচের মধ্যে ২১টিই হেরে লা লিগা এবার অবনমন হলো এসপানিওলের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা