চেলসি জিতলেও ড্র করেছে আর্সেনাল
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসির জয়, আর্সেনালের ড্র

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে তিনে উঠে এসেছে চেলসি। গত রাতে ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারায় তারা।

অন্য ম্যাচে আর্সেনাল ১-১ গোলে ড্র করেছে লেস্টার সিটির সাথে। তাতে গানাররা পয়েন্ট টেবিলের সাতে উঠলেও চারে নেমেছে লেস্টার।

ম্যাচে আর্সেনাল এগিয়ে গিয়েছিল প্রথমে। ২১ মিনিটে ফরোয়ার্ড সাকার বাড়ানো বল থেকে গোল করেন আবামেয়াং।

সেই গোল লেস্টার শোধ করে ৮৪ মিনিটে। ডেমরাই গ্রের পাস থেকে ফরোয়ার্ড ভার্ডি করেন গোল।

মাঝে অবশ্য ৭৫ মিনিটে লাল কার্ড দেখেন গানার ফরোর্ড কেতিয়া। ড্রয়ে সাতে থাকা আর্সেনালের পয়েন্ট এখন ৫০। ৫৯ পয়েন্ট নিয়ে চারে লেস্টার।

লন্ডনের সেলহার্স্ট পার্কের ম্যাচে ক্রিস্টালের বিপক্ষে চেলসি লিড নেয় ৬ মিনিটে। উইলিয়ানের বাড়ানো বলটাকে ফিনিশিং দেন জিরুড।

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পুলিসিচ। জিরুডের সাথেই ওয়ান টু ওয়ান পাসে এগিয়ে গিয়ে ক্রিস্টাল গোররক্ষককে ফাঁকি দেন পুলিসিচ।

মিনিট সাতেক পরই ব্যবধান কমান ক্রিস্টাল ফরোয়ার্ড উইফ্রাইড জাহা।

চেলসির ব্যবধান ৩-১ হয় ৭১ মিনিটে। লোফটাস চিকের অ্যাসিস্ট থেকে গোল করেন জিরুডের বদলি নামা আব্রাহাম।

পরের মিনিটেই বেনটেকের গোলে ব্যবধান কমায় ক্রিস্টাল।

তবে শেষ পর্যন্ত জয় পেতে কোন সমস্যা হয়নি চেলসির। এই জয়ে তিন নম্বরে থাকা চেলসির পয়েন্ট এখন ৬০। টানা চার ম্যাচ হেরে ৪২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরেই আছে ক্রিস্টাল সিটি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা