কোচিংয়ে ফুটবলারদের সন্তুষ্টি
খেলা

কোচিংয়ে সন্তুষ্ট: সুফিল

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’র কোচিংয়ে সন্তুষ্টি জানিয়েছেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সুফিল বলেন, জেমি খেলোয়াড়দের সাথে বেশ ভাল যোগাযোগ রক্ষা করতে পারে। আর সে এমনভাবেই তার কথাগুলো বলে, খেলোয়াড়রাও সহজেই তা বুঝতে পারে।

আগস্ট থেকে আবারো নতুন করে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে কাজ শুরু করবে জেমি ডে। দেশের ২১তম বিদেশী কোচ জেমি। এই ইংলিশ কোচের সময়কালে জাতীয় দল ১৯টি ও অনূর্ধ্ব-২৩ দল ১১টি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে জাতীয় দল জিতেছে ৮টি, ড্র করেছে ২টি ও হেরেছে ৯টি ম্যাচ। আর অনূর্ধ্ব-২৩ দল জিতেছে ৩টি, ড্র করেছে ২টি ও হেরেছে ৬টি ম্যাচ।

সুফিল বলেন, করোনার এই সময়ে জেমি ডে ইংল্যান্ডে থাকলেও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের সাথে তার যোগাযোগ আছে। এভাবে আমরা আমাদের সুবিধা-অসুবিধাগুলো তাকে সহজেই জানাতে পারছি এবং প্রয়োজন অনুযায়ী জেমি সাজেশনও দিচ্ছে।

আর ট্রেনিং সেশনে জেমির দেখানো কারো বুঝতে সমস্যা হলেও তখন দেশীয় কোচরা বেশ ভালই ভূমিকা পালন করে থাকেন বলে জানান সুফিল। সহকারী কোচ কায়সারের উদাহরণ টেনে সুফিল বলেন, তিনি খুবই বন্ধুসুলভ। মাঠ বা মাঠের বাইরের যে কোন সমস্যা তাকে নির্দ্বিধায় বলা যায়।

বিশ্বকাপ বাছাই ম্যাচ উপলক্ষ্যে আগস্টের প্রথম সপ্তাহ থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হওয়ার কথা আছে। যেখানে করোনা পরবর্তী বাছাই ম্যাগুলোতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ৮ অক্টোবর সিলেট ভেন্যুতে হওয়ার কথা আছে এই ম্যাচ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা