সাফ নিয়ে আশাবাদী গোলরক্ষক রানা
খেলা

প্রস্তুতি নিয়েই সাফে ভাল খেলবো: রানা

ক্রীড়া প্রতিবেদক:

এ বছর সাফ ফুটবল না হওয়ায় সেটা বাংলাদেশের জন্য ভাল হয়েছে বলছেন জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল হওয়ার কথা ছিল এ বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের কারণে এ বছর এই টুর্নামেন্ট হচ্ছেনা। গত জুনে ভার্চুয়াল এক সভায় সাফ কর্তৃপক্ষ টুর্নামেন্টটি পিছিয়ে আগামী বছর অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করেন।

এ প্রসঙ্গে রানা বলেন, “ব্যাক্তিগতভাবে আমি মনে করি সাফ আমাদের দেশের জন্য অনেক বড় একটি টুর্নামেন্ট। যেহেতু এবারের টুর্নামেন্ট আমাদের হোম ভেন্যুতে হওয়া কথা ছিল, করোনার কারণে অনুশীলন বন্ধ থাকায় আসরের জন্য আমাদের প্রস্তুতিতে ঘাটতি থাকতো। সেক্ষেত্রে আমি মনে করি, আগামী বছর অনুষ্ঠিত হলে আমাদের পূর্ণ প্রস্তুতি থাকবে এবং সেটা নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারবো এবং আশা রাখি সাফে আমাদের ভাল ফলাফল হবে”।

এ পর্যন্ত সাফে একবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০০৩ সালের সেই আসরেও বাংলাদেশ স্বাগতিক ছিল। তবে গত চার আসরে একবারও গ্রুপ পর্বের বাধা বাংলাদেশ টপকাতে পারেনি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা