মাঠে ফিরতে উদগ্রীব মুশফিক
খেলা

মুশফিকের ফেরার আকুতি

ক্রীড়া প্রতিবেদক:

করোনার কারণে বাংলাদেশের ক্রীড়া বন্ধ গত মার্চ থেকে। সব খেলার মতো বন্ধ ক্রিকেটও। ঘরে থেকেই তাই নিজেদের অনুশীলন সারছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। ঘরে থাকতে থাকতে তাই অস্থির হয়েই এবার বাইরে আসলেন জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পেইজগুলোতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন এমন ছবি পোস্ট করেছেন মুশফিক। যেখানে ক্যাপশনে তিনি বলেছেন, “সুন্দর এই ভেন্যুকে মিস করছি। শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানেন কবে আমরা আবারো অনুশীলন শুরু করতে পারবো”।

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে করোনর কারণে এই সিরিজ পিছিয়ে দেয়া হয়েছে। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের কিছুদিন আগে ব্যাক্তিগত অনুশীলন শুরুর কথা থাকলেও তাও পিছিয়ে দিয়েছে বোর্ড। তারপরও বিসিবি জানিয়েছে দেশের ক্রিকেট ভেন্যুগুলো প্রস্তুত করা হচ্ছে। শিগগিরই মাঠে ক্রিকেট ফিরবে। তবে সবকিছুর জন্যই সরকারের অনুমতি দরকার সবার আগে।

এদিকে, সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড করোনার কথা মাথায় রেখে এশিয়া কাপের সময় নিয়ে এখনো আলোচনা করছে। তবে ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। যদি এশিয়া কাপের ব্যাপারে সবাই একমত হয় তাহলে হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবে বাংলাদেশের ক্রিকেট।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা