দেশে ক্রিকেট ফিরবে ডিপিএল দিয়ে
খেলা

ক্রিকেটের জন্য বিসিবির প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক:

ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই মাঠের খেলায় ফিরতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আবেদনে এমনভাবেই সাড়া দিয়েছে বিসিবি।

গত রাতে কোয়াবের সাথে ভার্চুয়াল সভায় বসেছিলেন বিসিবির দুই কর্তা সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ও সিইও নিজাম উদ্দিন চৌধুরী এবং তামিম, রিয়াদ সহ অন্যান্য ক্রিকেটাররা। যেখানে কোয়াব বিসিবিকে অনুরোধ করে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে যাতে ঘরোয়া ক্রিকেট শুরুর ব্যাপারে। প্রস্তাবে সায় দিয়ে বিসিবিও এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়।

যেখানে বিসিবি’র সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর জন্য কক্সবাজার ও বিকেএসপি ভেন্যুকে তারা প্রাথমিক তালিকায় রেখেছে। আর ক্লাবগুলোকে বোর্ড অনুরোধ করেছে ক্রিকেটারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের ফিটনেস রাখার ব্যাপারে পরামর্শ দিতে। বিসিবি ক্লাবগুলোকে অনুরোধ করেছে মাঠে ক্রিকেট ফেরার তারিখ নির্ধারিত হলে যাতে ১৫ দিনের মধ্যে খেলোয়াড়রা মাঠে ফিরতে পারে সে প্রস্তুতি নিয়ে রাখতে।

কক্সবাজার ও বিকেএসপিতে ভেন্যু হিসেবে বেছে নেয়ার কারণ সম্পর্কে বিসিবি জানায়, এই দুই ভেন্যুতে আইসোলেশনের নিয়ম মেনে ক্রিকেটারদের আবাসন ব্যবস্থা নেয়া যেতে পারে।

এছাড়া ক্লাবগুলোর সঙ্গে খেলোয়াড়দের চুক্তির অর্থের ব্যাপারেও বিজ্ঞপ্তিতে তথ্য দেয় বিসিবি। যেখানে বোর্ডের ভাষ্য, ব্রাদার্স এবং পারটেক্স ক্লাব তাদের ক্রিকেটারদের যে এখনো কোন অর্থ দেয়নি সে ব্যাপারটিও আলোচনায় এসেছে। তাই তারা এই দুই ক্লাবসহ অন্যান্যদেরও অনুরোধ করেছে লিগ আবারো শুরুর আগে যেন ক্রিকেটারদের চুক্তির অন্তত ৫০ শতাংশ অর্থ দিয়ে দেয়া হয়। কারণ এবার ক্লাবগুলোর সাথে ক্রিকেটাররা নিজেরাই চুক্তি করেছে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা