জার্মান কাপটাও বায়ার্নের
খেলা
জার্মান কাপ

বায়ার্নের আরেকটি শিরোপা

স্পোর্টস ডেস্ক:

বুন্দেসলিগার পর এবার জার্মান কাপও জিতলো বায়ার্ন মিউনিখ। গত রাতে ফাইনালে বেয়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। কিছুদিন আগে বায়ার্ন জিতেছিল বুন্দেসলিগার টানা অষ্টম শিরোপা। এবার জিতলো ২০তম বারের মতো জার্মান কাপের শিরোপা।

ডেভিড আলাবার গোলে ম্যাচের ১৬ মিনিটে লিড নেয় বায়ার্ন। ব্যবধান দ্বিগুণ হয় ২৪ মিনিটে জিনাব্রির সাফল্যে।

বায়ার্ন মিউনিখ তাদের তৃতীয় গোলটি পায় ৫৯ মিনিটে। লেভানদোভস্কির জোরালো শট আটকাতে ব্যর্থ হন লেভারকুসেন গোলরক্ষক। এ নিয়ে টানা চারটি জার্মান কাপের ফাইনালে গোল করার রেকর্ড গড়েন লেভানদোভস্কি।

চার মিনিট পর বেন্ডার, লেভারকুসেনের হয়ে একটি গোল ফেরান। ম্যাচের শেষ দিকে আবারো গোলের লক্ষ্য খুঁজে পান লেভানদোভস্কি।

শেষ মিনিটে হাভার্টজের পেনাল্টি গোলে ব্যবধান আরেকটু কমে লেভারকুসেনের। ৪-২ গোলে শেষ হয় ম্যাচ। এখন বায়ার্নের সামনে বাকি আছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। তাহলেই ট্রেবল জয়ের লক্ষ্যটাও পূরণ হবে দলটির।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা