ভারতের বিপক্ষে আবারো সাফল্য চান সাদ
খেলা

ভারতের বিপক্ষে আবারো গোল চাই: সাদ

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপ বাছাই ম্যাচের সূচি নির্ধারিত হয়ে গিয়েছে। মাঠের শারীরিক অনুশীলন শুরু না হলেও ঘরে থেকে করোনার এই সময়ে নিয়মিতই প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন ফুটবলাররা। অর্থাৎ বিশ্বকাপ বাছাই ম্যাচগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন খেলোয়াড়রা। সেই ফুটবলারদের মধ্যে একজন হলেন সাদ উদ্দিন। যিনি আবারো গোল করতে চান ভারতের বিপক্ষে ম্যাচে।

আবারো বলার কারণ, এই সাদ উদ্দিনই বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র গোলটি করেছিলেন। যদিও পরে ভারতের শেষ মুহুর্তের গোলে বাংলাদেশ আর ম্যাচ জিততে পারেনি। তারপরও সাদ উদ্দিন এবার ১২ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের জন্য লক্ষ্য ঠিক করেছেন এভাবে, “নিজেদের মাঠে খেলা বরাবরই গুরুত্বপূর্ণ, তাছাড়া ভারতের বিপক্ষে খেলাটা নিঃসন্দেহে সামান্য বাড়তি উত্তেজনা বহন করে। আমরা অবশ্যই শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে জয়ের জন্যই নামবো। ব্যক্তিগতভাবে অবশ্যই গত ম্যাচের মতো স্কোর করে দলকে এগিয়ে দিতে চাই এবং ম্যাচের সম্পূর্ণ তিন পয়েন্ট অর্জণই আমাদের লক্ষ্য”।

অবশ্য ভারতের বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের আরো দুটি ম্যাচ আছে। একটি ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। অন্যটি ১৩ অক্টোবর কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। আর ভারতের সঙ্গে ম্যাচটির পর ১৭ নভেম্বর কাতারের বিপক্ষে লড়াই আছে বাংলাদেশের।

বিশ্বকাপ বাছাইয়ে এ পর্যন্ত বাংলাদেশ এর আগে যে চারটি ম্যাচ খেলেছে তাতে ভারতের সঙ্গেই কেবল গোল পেয়েছে বাংলাদেশ। আর সেই গোলদাতা হলেন সাদ উদ্দিন। তাই ভারত দলের ব্যাপারে অভিজ্ঞ সাদ প্রতিপক্ষের সঙ্গে নিজেদের পার্থক্যও করেছেন দারুণভাবে, “আমার মনে হয় সেই ম্যাচে আমরা দুই দলই খুব ভালো স্কোয়াড নিয়ে নেমেছিলাম। এখন আমাদের যে স্কোয়াড আছে তাতে আশানুরূপ পারফরম্যান্স ও ফর্ম ধরে রাখতে পারলে তাতে এবার ভারতের বিপক্ষে অবশ্যই জিতবো। ম্যাচটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নিজের মাঠে খেলা হওয়ায় আমাদের একটু বাড়তি সুবিধা তো থাকবেই”।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা