জয়ে শীর্ষস্থানটা আরো পাকাপোক্ত রিয়াল মাদ্রিদের
খেলা
লা লিগা

রিয়াল এগুচ্ছে শিরোপার দিকে

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা আরো শক্ত হচ্ছে রিয়াল মাদ্রিদের। টানা ম্যাচ জিতে এখন ৩৩ লড়াইয়ে ৭৪ পয়েন্ট লা ব্লাঙ্কোদের।

সমান ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট যেখানে ৭০। দুই দলের মধ্যে ব্যবধান এখন চার পয়েন্টের। দুই দলেরই বাকি আছে পাঁচটি করে ম্যাচ।

রাতে গেতাফের বিপক্ষে ১-০ গোলের জয়ে শীর্ষস্থানটা আরো মজবুত হয়েছে রিয়ালের।

ম্যাচের শুরুর দিকে রিয়ালের ওপর চাপ ছিল গেতাফের। এক আক্রমণে গেতাফেও গোলটা প্রায় পেয়েই গিয়েছিল। কিন্তু কোর্তোয়ার দৃঢ়তায় রক্ষা হয় রিয়ালের।

ম্যাচে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত রিয়াল রক্ষণকেও বেশ ব্যস্ত রেখেছিল গেতাফে। তবে গোল পাওয়ার মতো ফিনিশিং হচ্ছিল না কোনবারই।

প্রথমার্ধেই ইসকোর ভলিতে একবার সুযোগ এসেছিল রিয়ালের। কিন্তু গেতাফে গোললক্ষক সোরিয়া রুখে দেন সেই চেষ্টা।

গোলের অপেক্ষা শেষ হয় ৭৯ মিনিটে। ডি বক্সে দানি কারভাহাল ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি। ভঙ্গিমার স্পট কিক থেকে গোল করেন সার্জিও রামোস।

এই ফলাফলেই শেষ হয় ম্যাচ। করোনা বিরতির পর এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতলো রিয়াল মাদ্রিদ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা