ক্যারিবিয় কিংবদন্তী এভারটন উইকস
খেলা

উইন্ডিজ কিংবদন্তি উইকসের মৃত্যু

স্পোর্টস ডেস্ক:

স্যার এভারটন উইকস, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ৯৫ বছর বয়সে মারা গেছেন। ক্যারিবিয়দের থ্রি ডব্লিউজ খ্যাত তিন ক্রিকেটারের মধ্যে এভারটন উইকস ছিলেন অন্যতম। স্যার ফ্রাঙ্ক ওরেল ও স্যার ক্লাইভ ওয়ালটন ছিলেন বাকি দুই ক্রিকেটার। ১৯৬৭ সালে মৃত্যু হয়েছিল স্যার ফ্রাঙ্ক ওরেলের। স্যার ক্লাইভ ওয়ালকট মারা গিয়েছিলেন ১৯৮৬ সালে।

এক শোক বার্তায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বলে, 'স্যার এভারটন উইকসের মতো আইকন হারিয়ে আমরা শোকে আচ্ছন্ন। একজন কিংবদন্তী ছিলেন তিনি। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই’।

বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন স্যার এভারটন উইকস। গত বছর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

১৯২৫ সালে জন্ম হয়েছিল স্যার এবারটন উইকসের। ক্যারিবিয়দের হয়ে ৪৮ টেস্টে ৫৮.৬১ গড়ে ১৫ সেঞ্চুরি করেছিলেন উইকস। টেস্টে তিনি এক হাজার রান করেছিলেন মাত্র ১২ টেস্টে। ক্যারিয়ারে শেষ টেস্ট খেলেছিলেন ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৫ সালে তিনি নাইট খেতাব পান। উইকসের ছেলে ডেভিড মারেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে জাতীয় দলে খেলেছিলেন। ১৯ টেস্ট খেলেছিলেন মারে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা