জয়ে আরো এগিয়ে জুভেন্টাস
খেলা
সিরি আ

শিরোপা দৌড়ে গতিময় জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক:

ইতালিয়ান লিগ সিরি আ-তে শিরোপা দৌড়ে দারুণ গতিময় জুভেন্টাস। জেনোয়াকে ৩-১ গোলে হারিয়ে লিগে টানা পাচ ম্যাচ জিতলো তারা যদিও মাঝে ইটালিয়ান কাপের শিরোপা হারিয়েছিল তারা নাপোলির কাছে।

ম্যাচ জিতেলেও প্রথমার্ধে প্রতিপক্ষের কাছ থেকে গোল আদায় করতে পারেনি জুভেন্টাস। যেখানে মূল বাধা ছিলেন জেনোয়া গোলরক্ষক পেরিন। মূলত তার কারণেই প্রথমার্ধে টার্গেটে পাচবার শট নিলেও কোন গোল পায়নি জুভরা।

ম্যাচের ৫০ মিনিটে স্কোরলাইন ওপেন করেন পাওলো দিবালা। কুয়াদরাদোর অ্যাসিস্টে গোল পান এই আর্জেন্টাইন।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় ২৫ গজ দূর থেকে তার নেয়া বুলেট গতির শট আটকানোর সামর্থ্য ছিল না জেনোয়া গোলরক্ষক পেরিনের।

আসরে রোনালদোর এটি ২৪ তম গোল। ২৯ গোল করে এবারের সিরি আ-তে শীর্ষে আছে লাৎসিওর ইম্মোবিলে।

জুভেন্টাসের ব্যবধান ৩-০ হয় ৭৩ মিনিটে ডগলাস কস্তার গোলে। অবশ্য তিন মিনিট পরই এক গোলের ব্যবধান কমান জেনোয়া স্ট্রাইকার পিনামন্টি।

লিগ টেবিলে ২৯ ম্যাচে এখন ৭২ পয়েন্ট জুভেন্টাসের। সমান ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে লাৎসিও আছে দুই নম্বরে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা