নারী ফুটবলারদের জন্য বাফুফে’র কর্মসূচি
খেলা
নারী ফুটবল

বাফুফে’র 'মেক ইট কাউন্ট' কর্মসূচি

ক্রীড়া প্রতিবেদক:

নারী ফুটবলের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নতুন কর্মসূচি চাল করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মেক ইট কাউন্ট নামের এই কর্মসূচিতে সব নারী খেলোয়াড়দের টেকনিক্যাল ও শারীরিক ফিটনেস নিয়ে কাজ করা হবে।

দেশের জাতীয় দলের নারী ফুটবলারদের ভবনের ক্যাম্পে রেখেই অনুশীলন করাতো ফেডারেশন। তবে গত মার্চে যখন করোনার কারণে খেলা বন্ধ হলে যার যার বাড়ি চলে যান খেলোয়াড়রা। এ অবস্থায় ফুটবলাররা কিভাবে তাদের নিজেদের ফিটনেস ধরে রাখার ব্যাপারে কাজ করছেন সে ব্যাপারে এখন তৎপর হয়েছে বাফুফে।

মূলত এ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের ব্যাপারে খোঁজখবর নেয়া শুরু করেছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। আর এবার বাফুফে চালু করতে যাচ্ছে মেক ইট কাউন্ট নামের কর্মসূচি। যে কর্মসূচির আওতায় গোলাম রাব্বানী ছোটন, মাহবুবুর রহমান লিটু, সুইনু প্রু মারমা ও মাহমুদা আক্তারের তত্ত্বাবধানে নির্দিষ্ট বয়সের ক্যাটাগরিতে আলাদাভাবে মেয়েরা অংশ নেবে। খেলোয়াড়রা যাতে নিয়মিত ঘুম ও পরিমিত পুষ্টিকর খাবার খেতে পারে সে ব্যাপারেও তদারকি করা হবে।

নতুন কর্মসূচি সম্পর্কে বাফুফে’র নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ফেডারেশনের নেয়া পদক্ষেপের মাধ্যমে খেলোয়াড়দের অনুশীলন নিয়মিত হবে এবং করোনা পরবর্তী সময়ে ফুটবলাররা দ্রুত নিজেদের ফিট অবস্থায় মাঠ ফেরাতে পারবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা