জিম্বাবুয়ের পর শংকায় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সফরও
খেলা
অস্ট্রেলিয়া সফর

যেতে পারছে না জিম্বাবুয়েও

স্পোর্টস ডেস্ক:

সূচিতে থাকলেও আগস্টে অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেট দলের। করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেছে জিম্বাবুয়ের এই সফর।

এই সফরে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল দুই দলের। আগস্টের ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল ম্যাচগুলো। কিন্তু করোনা মহামারির কারণে কিছুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত সূচিতে থাকলেও সিরিজটি হচ্ছে না।

ক্রিকেট অস্ট্রেলিয়া আজ এক বিবৃতিতে এই সিরিজ পেছানোর তথ্য জানায়। এদিকে, সেপ্টেম্বরে ইংল্যান্ড ক্রিকেট দলেরও অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা আছে।

আর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হওয়ার কথা আছে টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য জানিয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দলের সফর নিয়ে বোর্ডগুলোর সঙ্গে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ার মাটিতে ২০০৩ সালে সবশেষ দ্বিপাক্ষীয় সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। এছাড়া ২০০৪ সালে ত্রিদেশীয় সিরিজ এবং ২০১৫ সালে বিশ্বকাপের তিনটি ম্যাচ জিম্বাবুয়ে খেলেছিল।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা