ইংল্যান্ডে পাকিস্তানের প্রথম অনুশীলন
খেলা
ইংল্যান্ড সফর

অনুশীলনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডে পৌঁছে অনুশীলনও শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এখন ইংল্যান্ড আছে পাকিস্তান।

গতকাল ২০ সদস্যের পাকিস্তান দল ইংল্যান্ডের ম্যানচেস্টারে পৌছায়। করোনা ভাইরাসের কারণে সেখান থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে উস্টারশায়ারে নেয়া হয় অতিথি ক্রিকেট দলকে। সেখানে প্রথম দিনের অনুশীলন করেছে পাকিস্তান।

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই সেখানে পাকিস্তান অনুশীলন করেছে। কোচ মিসবাহ উল হক যেমন বলেছেন সবাই বেশ রোমাঞ্চিত ক্রিকেটে ফিরতে পেরে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ম্যাচ খেলতে। করোনা পরবর্তী সময়ে ক্রিকেট যেভাবে ফিরছে তাতে স্বাস্থ্যবিধি মেনে খেলাটা সবার জন্যই চ্যালেঞ্জের হবে বলে মনে করেন তিনি।

ব্যাটিং কোচ ইউনিস খান অবশ্য নির্ভর করছেন দলের তরুণদের ওপর। সফরের ভিন্ন আবহাওয়ার অনুশীলনে ভালভাবে মানিয়ে নিতে পারলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ভাল ফলাফল পাকিস্তান করতে পারবে বলে বিশ্বাস তার।

প্রায় তিন মাস পর ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত খেলোয়াড়রাও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘরের মাঠে অনুশীলন করেছেন। তবে সব বিপত্তি সামলে ইংল্যান্ডে পৌঁছেও দ্রুতই অনুশীলন শুরু করতে পারাতে আত্মবিশ্বাস বেশ বেড়েছে বলে মনে করছেন পাকিস্তানের খেলোয়াড়রা।

৩০ জুলাই থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ আগস্ট থেকে। এ পর্যন্ত ৮৩ টেস্ট খেলেছে দুই দল। ২১টি জিতেছে পাকিস্তান। আর টি-টোয়েন্টিতে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ১৫ বার। কেবল চারটি ম্যাচ জিতেছে পাকিস্তান।

ইংল্যান্ডের মাটিতে এর আগে খেলা ৫৩ ম্যাচে পাকিস্তান জিতেছে ১২টি। আর সবশেষ ২০১৮ সালে দুই টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা