রোনালদোর সাফল্যে শীর্ষেই আছে জুভেন্টাস
খেলা
সিরি আ

সেরার লড়াইয়ে এগুচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক:

সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে বেশ দ্রুতই এগুচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ২৫ গোল করেছেন তিনি এবারের আসরে। যদিও লাৎসিও’র ইম্মোবিলে ২৯ গোল করে এখন পর্যন্ত শীর্ষে আছেন। আর রোনালদোর এক গোল করার ম্যাচে জুভেন্টাস ৪-১ ব্যবধানে হারিয়েছে তোরিনোকে।

ম্যাচে জুভেন্টাসের গোল লাইন ওপেন করেন দিবালা, তিন মিনিটেই। ডি বক্সের ভেতর এই স্ট্রাইকারের দারুণ ড্রিবলিংয়ে বোকা বনেন তোরিনো ডিফেন্ডাররা।

২৯ মিনিটে জুভেন্টাসের দ্বিতীয় গোলেও ছিল দারুণ টিম ওয়ার্ক। প্রায় মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে রোনালদো থ্রু করেন কুয়াদরাদোকে। যেখান থেকে দক্ষ শটে তোরিনো গোলরক্ষক সিরিগুকে ফাঁকি দেন কুয়াদরাদো।

তোরিনো এরপর গোল পায় পেনাল্টি থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে। স্পট কিক থেকে গোল করেন বেলোত্তি।

পতুর্গীজ তারকা নিজেকে চেনান দারুণ এক ফ্রি কিকে। ডি বক্সের কিছুটা বাইরে থেকে মাপা শটে তোরিনো গোলরক্ষকের ডান পাশ দিয়ে জালে বল পাঠান রোনালদো।

ম্যাচের প্রায় শেষ দিকে দিদজির আত্মঘাতী গোলে ৪-১ ব্যবধানে লড়াই শেষ করে জুভেন্টাস। টেবিলে ৩০ ম্যাচে এখন ৭৫ পয়েন্ট জুভেন্টাসের।

এবারের লিগে এখন পর্যন্ত ২৫ গোল ছাড়াও ৫টি অ্যাসিস্ট আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। মোট ২২৮৯ মিনিট খেলেছেন এই পর্তুগীজ। যার মধ্যে গোল প্রতি তিনি খেলেছেন ৯২ মিনিট।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা