দেশের প্রথম বাঁহাতি স্পিনারের মৃত্যু
খেলা

দেশের প্রথম বাঁহাতি স্পিনার আর নেই

স্পোর্টস ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ও প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর।

শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে ময়মনসিংহের ব্রামেনপালির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি। গত বছর স্ট্রোকের পর থেকে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

তার নাতি প্রাঞ্জল গোয়ালা গণমাধ্যমকে বলেন, সপ্তাহ খানেক আগে অস্ত্রোপচার হওয়া চোখে চোখ উঠেছিল। সেই যন্ত্রণায় ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) থেকে চোখের ব‌্যথা কমে আসলেও বুকে ব‌্যথা অনুভব করছিলেন। ডাক্তাররা বলেছিলেন হার্ট বড় হয়ে গিয়েছিল।

‘স্বাভাবিক কাযক্রম হচ্ছিল না। ফলে খাওয়া-দাওয়া ঠিক মতো করতে পারছিলেন না। রাতে ঘুমিয়ে ছিলেন ঠিকঠাক মতো। রাত ৩ টায় আমি তাকে পানিও খাইয়েছি। এরপর আবার ঘুমিয়ে যান। সকালে নাস্তা খাবার জন‌্য তাকে ডাকা হলে সাড়া দিচ্ছিলেন না। এরপর ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।’আজ দুপুরের পর শেষকৃত্য সম্পন্ন হবে জানিয়েছেন প্রাঞ্জল গোয়ালা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা