বাফুফে নির্বাচন
খেলা
বাফুফে’র নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ

ফিফায় অভিযোগে প্রাথমিক বিজয়

ক্রীড়া প্রতিবেদক:

বাফুফে নির্বাচন নিয়ে নানা অনিয়ম হচ্ছে। এমন অভিযোগ ফিফার কাছে করেছিলেন সহ-সভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহি। তাদের অভিযোগের প্রেক্ষিতে ফিফা নির্বাচনী কার্যক্রম আপাতত না করার কথা বলেছে বাফুফেকে। এটাকে দুর্নীতির বিরুদ্ধে প্রাথমিক বিজয় বলছেন সহ-সভাপতি মহি। ফিফা ইথিকস কমিটি নির্বাচনী কার্যক্রমের অনিয়মের প্রমান চাইলে তা যথাসময়ে তাদের দেয়া হবে বলেও জানান তিনি।

২০ এপ্রিল হওয়ার কথা ছিল এবারের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন। তবে করোনা ভাইরাসের প্রভাবে পিছিয়ে যায় তা। তবুও এই পরিস্থিতিতেই নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিল বাফুফে। কাউন্সিলরদের নাম সংগ্রহ করে তা অনেকটা চূড়ান্তও করেছে সংস্থাটি। এমন করোনা পরিস্থিতিতে যেখানে রাষ্ট্রীয় কোন কার্যক্রমই ঠিকভাবে চলছে না সেখানে বাফুফে কিভাবে নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নেয়- এমন অভিযোগ করে ফিফার কাছে চিঠি পাঠিয়েছিলেন দুই সহ-সভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহি। তাদের অভিযোগের প্রেক্ষিতে ফিফা বাফুফেকে আপাতত নির্বাচনী কার্যক্রম না চালানোর যে নির্দেশনা দিয়েছে সেটাকে প্রাথমিক বিজয় বলছেন মহিউদ্দিন আহমেদ।

ফিফা ইথিকস কমিটি চাইলে নির্বাচনী কার্যক্রমের অনিয়মের আরো প্রমান তাদের দেয়া হবে বলেও জানান তিনি। সাথে আগামীতে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন তিনি।

এবারের বাফুফে নির্বাচনে কাউন্সিলর ১৪১ জন। আর এই কাউন্সিলর তালিকা এবং এর কার্যক্রম নিয়েই অভিযোগ বাদল রায় এবং মহিউদ্দিন আহমেদ মহির।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচন না করার ব্যাপারে ফিফা নির্দেশনা দিয়েছে। এ কথা বাফুফে স্বীকার করলেও কোন অভিযোগের কথা ফিফা তাদের জানায়নি বলছে সংস্থাটি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা