টেস্ট ক্যাপ পেলেন জোন্স
খেলা

৫০ বছর পর মিলল স্বীকৃতি!

স্পোর্টস ডেস্ক :

সময়টা দীর্ঘ ৫০ বছরের। অবশেষে এত বছরের অপেক্ষার প্রহর শেষ হলো অ্যালেন জোন্স এর। এতদিন পরে এসে টেস্ট ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দিয়ে ‘টেস্ট ক্যাপ’ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

খেলোয়ার হিসেবে পেশাদার ক্রিকেটে গ্ল্যামরগনের হয়ে খেলেন অ্যালেন জোন্স। ১৯৭০ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচও খেলেছিলেন তিনি।

তখন টেস্ট হিসেবে স্বীকৃতি দেয়া হলেও পরবর্তীতে তা অফিসিয়াল ম্যাচের মর্যাদা হারায়। এতে টেস্ট ক্রিকেটার হিসেবে নাম কাটা যায় জোন্সের।

তবে সম্প্রতি ইসিবি ওই ম্যাচের জন্য জোন্সকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তার নাম আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটার হিসেবে লিপিবদ্ধ করে ক্যাপও পাঠিয়ে দেয়া হয়।

গত নভেম্বরে ইংল্যান্ডের হয়ে সবশেষে অভিষেক হওয়া ব্যাটসম্যান জ্যাক ক্রলির পর ৬৯৬ নম্বর টেস্ট ক্যাপটি পেলেন ৮১ বছর বয়সী জোন্স।

ভার্চুয়াল আনুষ্ঠানিকতার মাধ্যমে জোন্সকে এই সম্মান প্রদান করা হয়। এই আয়োজনে অংশ নেন ইসিবি সভাপতি কলিন গ্রেভস ও ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুট। এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও জোন্সের কাউন্টি সতীর্থ টনি লুইসও এই সময় যোগ দেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৩৬ হাজার ৪৯ রান করেন জোন্স। অফিসিয়াল টেস্ট ম্যাচ না খেলা ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ রান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা