নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ
খেলা
আগস্টে হবে মিনি টুর্নামেন্ট

আট দলের চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। নতুন সিদ্ধান্তে আটটি দল নিয়ে ১২ থেকে ২৩ আগস্ট হবে এই টুর্নামেন্ট।

করোনার প্রভাবে শেষ ষোলর রাউন্ডও শেষ করতে পারেননি উয়েফা। বাকি আছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ-চেলসি, জুভেন্টাস-অলিম্পিক লিঁও এবং বার্সেলোনা-নাপোলি ম্যাচগুলো। আগামী ৭ ও ৮ আগস্ট হবে ফিরতি লেগের এই ম্যাচগুলো। পূর্ব নির্ধারিত ভেন্যু বা পর্তুগালে হতে পারে এসব ম্যাচ। তবে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, আতালান্তা ও লিপজিগ।

আর নতুন আঙ্গিকে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোকে নিয়ে আগস্টে পর্তুগালের লিসবনে হবে এক লেগের মিনি টুর্নামেন্টটি। যার ফাইনাল হবে ২৩ আগস্ট। তুরস্কের ইস্তানবুলে এবার ফাইনাল হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নেয়া হয়েছে আগামী বছর।

এমনকি ইউরোপা লিগের বেলায়ও একই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। শেষ ষোলর যেসব খেলা বাকি আছে তা হবে ৫ ও ৬ আগস্ট। এরপর কোয়র্টার ফাইনালে ওঠা আটটি দল নিয়ে ১০ আগস্ট থেকে হবে নতুন ফরম্যাটের টুর্নামেন্ট।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা