বায়ার্নই সেরা
খেলা
১-০ গোলে জয়

শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:

সমীকরণে দরকার ছিল তিন ম্যাচের মধ্যে একটি জয়। আর সেই সমীকরণটা প্রথম ম্যাচেই মেলালো বায়ার্ন মিউনিখ। ওয়ার্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করলো বাভারিয়ানরা।

করোনা বিরতি থেকে লিগ শুরুর পর এটি বায়ার্নের টানা সপ্তম জয়। লিগের এখনো বাকি দুই ম্যাচ। দ্বিতীয় স্থানে ৬৬ পয়েন্ট নিয়ে আছে বরুসিয়া ডর্টমুন্ড। তাদের তিনটি ম্যাচ বাকি থাকলেও বায়ার্ন বরুসিয়ার ধরাছোয়ার বাইরে এখন।

ম্যাচে বায়ার্নের একমাত্র গোলটি করেন স্ট্রাইকার লেভানদোভস্কি। ৪৩ মিনিটে জেরোমি বোয়েটেংক থেকে পাওয়া বলটাকে গোলে রূপান্তরিত করেন তিনি। লিগে এটা লেভানদোভস্কির ৩১তম গোল।

লাল কার্ডের মতো ঘটনাও ছিল ম্যাচে। ৮০ মিনিটে ভেলিকোভিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার ডেভিসকে। আর তাতে ম্যাচের প্রায় শেষ দিকে গোলও খেতে বসেছিল বায়ার্ন। তবে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারে রক্ষা হয় তাদের।

এ নিয়ে রেকর্ড ৩০তম বারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। গ্যালারিতে দর্শক না থাকায় খেলোয়াড় ও কোচিং স্টাফের শিরোপা জয়ের উল্লাসটাও হয়েছে একেবারেই সাদামাটা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা