নতুন চুক্তিতে জেমি ডে
খেলা

আরো দুই বছরের চুক্তিতে জেমি

ক্রীড়া প্রতিবেদক:

জাতীয় দলের হেড কোচ জেমি ডে’র সাথে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আরো দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

এ বছরের ১৪ আগস্ট থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত জেমি ডে’র সাথে নতুন চুক্তি করা হয়েছে। এর আগে ২০১৮ সালের ১৭ মে'তে এক বছরের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্ব দেয়া হয়েছিল জেমি ডে'কে। এরপর ২০১৯ সালে আবারো এক বছরের জন্য চুক্তি বাড়ানো হয়েছিল।

করোনা ভাইরাসের বিরতির পর বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে অক্টোবর ও নভেম্বরে। বিশ্বকাপ বাছাইয়ে ৮ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও ১৫ অক্টোবর খেলবে অ্যাওয়ে ম্যাচে দল খেলবে কাতারের বিপক্ষে। এরপর ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে আছে ঘরের মাঠে দুটি ম্যাচ।

জেমি ডে’র কোচিংয়ে বাংলাদেশ ম্যাচ খেলেছে ১৯টি। এর মধ্যে ৮টি জয়, দুটি ড্র ও ৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ।

নতুন চুক্তি নিশ্চিতের পর বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করা জেমি ডে আবারও আশার কথা বলছেন বাংলাদেশ দলকে নিয়ে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে প্রতিপক্ষ শক্তিশালী হলেও দল ভাল করবে বলে আশা তার। যদিও এই করোনাকালে ফুটবলাররা তাদের ফিটনেস নিয়ে ঠিকমতোই কাজ করছে বলে বিশ্বাস তার।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা