কোচ জেমির লক্ষ্য
খেলা
কোচ জেমি ডে

প্রস্তুতিতে ছয় সপ্তাহ সময় যথেষ্ট

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য ৬ সপ্তাহের ক্যাম্প যথেষ্ট বলছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। অনলাইনে এক সাংবাদিক সম্মেলনে জেমি আরো বলেন, বাছাইয়ের হোম ম্যাচগুলোতে জয়ের টার্গেট থাকবে বাংলাদেশের।

বাংলাদেশের ফুটবল বন্ধ গত মার্চ থেকে। করোনা ভাইরাসের প্রভাব দেশে থাকলেও এর মাঝেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। আগস্ট থেকে শুরু হবে এই প্রস্তুতি। কারণ অক্টোবর ও নভেম্বর মিলিয়ে বিশ্বকাপ প্রস্তুতির চারটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে হোম ভেন্যুতে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ হবে কাতারের বিপক্ষে। ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর বাংলাদেশের ম্যাচ ঘরের মাঠে ওমানের বিপক্ষে।

জেমি ডে বলছেন, বিশ্বের সব দলই যে কোন ম্যাচের জন্য চার থেকে ছয় সপ্তাহের প্রস্তুতি নিয়ে থাকে। সেই বিচারে বাংলাদেশের জন্য এটা যথেষ্ট সময়। খেলোয়াড়রা এখন বাসার অনুশীলনে নিজেদের ফিট রাখলেও তিনি আশা করছেন আফগানিস্তান লড়াইয়ের আগে তারা ম্যাচ ফিটনেস ফিরে পাবে।

জেমির টার্গেট হোম ম্যাচগুলোতে ভাল ফলাফল করার অর্থাৎ জয়ের লক্ষ্য। যদিও করোনার কারণে হয়তো মাঠে দর্শক উপস্থিতি থাকবে না। তবুও খেলোয়াড়রা যদি নিজেদের কাজটা করতে পারে তাহলে ভাল ফলাফল অবশ্যই পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

ক্যাম্প শুরুর ঘোষণার দিন বাফুফে জানিয়েছিল ৪৪ ফুটবলারকে ডাকা হবে প্রাথমিকভাবে। তবে জেমি বলছেন এই সংখ্যা কমে ৩৫ জন করার ইচ্ছা তার।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা