খেলা

যুক্তরাষ্ট্র ওপেন নিয়ে সংশয় নাদালের

স্পোর্টস ডেস্কঃ

করোনাভাইরাসের জন্য পিছিয়ে না গেলে ফরাসি ওপেনের দ্বিতীয় সপ্তাহ চলত এখন। রাফায়েল নাদালকে হয়তো তার ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যামের জন্য লড়তে দেখা যেত প্যারিসে। নাদাল এখন স্পেনে। হাল্কা অনুশীলন শুরু করেছেন এবং ফরাসি ওপেন পিছিয়ে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রে যাওয়া হবে কি না তা নিয়ে সংশয়ে আছেন।

‘‘যদি আজ আমাকে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র ওপেন হওয়ার সম্ভাবনা কতটা? তা হলে বলব, সম্ভাবনা দেখছি না,’’ বৃহস্পতিবার (৪ জুন) এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন নাদাল।

তিনি আরও বলেন, ‘‘হয়তো আশাই করতে পারি, দু’মাস পরে টুর্নামেন্ট হতে পারে। তবে দেখতে হবে ভাইরাসের সংক্রমণ কতটা আটকানো গিয়েছে। নিউ ইয়র্কের পরিস্থিতি কেমন থাকে মাস দু’য়েক পরে সেটাও দেখতে হবে।’’

নাদাল মনে করেন, টেনিস ফের শুরু হলেও দু’টি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার নিশ্চয়তা এবং তার সঙ্গে দেখা প্রত্যেকে যেন আন্তর্জাতিক বিমানে যাতায়াত করতে পারেন।

‘‘স্বাস্থ্যের দিক থেকে পুরোপুরি সুরক্ষিত থাকার মতো পরিস্থিতি তৈরি না হলে সেখানে টেনিস আবার শুরু করা যাবে না। তার সঙ্গে প্রত্যেক দেশ থেকে খেলোয়াড়েরা যাতে সুরক্ষিত ভাবে প্রতিযোগিতায় আসতে পারে, সেটাও একটা ব্যাপার,’’ বলেন নাদাল।

যুক্তরাষ্ট্র ওপেনের মূলপর্ব শুরু হওয়ার কথা ৩১ অগস্ট নিউ ইয়র্কে। বুধবার ৩৪ বছরে পা দেওয়া নাদাল আরও বলেছেন, ‘‘আমার মনে হয় এই সময়ে সকলকে ধৈর্য ধরে রাখতে হবে।’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা