খেলা

আবারো কি ছিটকে পড়ল মেসি?

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার সংকটকালীন সময়ের মধ্যেও পুনরায় শুরু হতে যাওয়া লা লিগায় লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা জেগেছে। বার্সেলোনার এই আর্জেন্টাইন সুপারস্টার অ্যাবডাক্টরে চোট পেয়েছেন বলে জানিয়েছে স্পেনের কয়েকটি গণমাধ্যম।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় তিন মাসের বিরতি শেষে আগামী ১১ জুন মাঠে ফিরতে যাচ্ছে লা লিগা। আর ১৩ জুন রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবে বার্সেলোনা।

টিভি থ্রি’র প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনুশীলনের শেষ দিকে মেসি ডান পায়ে ব্যথা অনুভব করেন। এমএরআই স্ক্যানে তার অ্যাবডাক্টরে হালকা চোট ধরা পড়ে। যে কারণে বুধবার দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি বার্সেলোনা অধিনায়ক। এখন ১৩ জুন তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ অ্যাবডাক্টর চোট কাটিয়ে উঠতে সাধারণত ১০ দিনের মতো সময় লাগে। আর মায়োর্কার বিপক্ষে বার্সার ম্যাচের বাকি আর ৯ দিন।

বুধবার দলের সঙ্গে মেসি অনুশীলন না করার কারণেই মূলত এসব গুঞ্জনের উৎপত্তি। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ১৯ গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেছেন ১২টিতে।

তবে মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার এক মুখপাত্র বলেছেন, মেসির কোনো চোটে খেলায় সমস্যা নেই। পরিকল্পনার অংশ হিসেবেই বুধবার তিনি দলের সঙ্গে অনুশীলন না করে একা অনুশীলন করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা