খেলা

৬ মাসের জেল আতলেতিকোর স্ট্রাইকার কস্তার!

স্পোর্টস ডেস্ক:

স্পেনের মাদ্রিদের একটি আদালত কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ছয় মাসের জেলের রায় দিয়েছে আতলেতিকো মাদ্রিদের তারকা খেলোয়াড় দিয়েগো কস্তাকে।

তবে ছয় মাসের জেলের রায় হলেও কারাগারে যেতে হবে না ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এক স্ট্রাইকারকে। স্পেনের আইন অনুযায়ী অহিংস অপরাধের কারণে দুই বছরের নিচে জেল হলে এর পরিবর্তে জরিমানা দিয়ে পার পাওয়া যায়।

কস্তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালের গ্রীষ্মকালীন দল-বদলে চেলসি থেকে আতলেতিকোতে নাম লেখানোর সময় ৫০ কোটির বেশি ইউরো আয় গোপন করেন তিনি। এতে স্পেন সরকারকে ১০ লাখের বেশি ইউরো কর ফাঁকি দেন।

এ ছাড়া ইমেজ সত্ত্ব থেকে ১০ লাখের বেশি ইউরো আয়ের হিসাবটিও গোপন করেন বলে অভিযোগ ৩১ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে।

রায় মেনে নিয়েছেন কস্তা। সেই সঙ্গে জেল থেকে বাঁচতে প্রাথমিক জরিমানার সঙ্গে বাড়তি সাড়ে ৩৬ হাজার ইউরো জরিমানা দিতে রাজি হয়েছেন আক্রমণভাগের এই ফুটবলার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা