খেলা

প্রতিবাদ জানালেন কিংবদন্তি মাইকেল জর্ডানও

স্পোর্টস ডেস্কঃ

মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই উত্তাল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বার সেই বিক্ষোভে সামিল হলেন কিংবদন্তি বাস্কেটবলার মাইকেল জর্ডানও। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন, গোটা ঘটনায় তিনি শোকস্তব্ধ। একই সঙ্গে প্রবল রাগও হচ্ছে তার।

পুলিশের হাতে জর্জ ফ্লয়েড-সহ কৃষ্ণাঙ্গ মানুষদের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেছেন জর্ডান। এক বিবৃতিতে এনবিএ-র প্রাক্তন তারকা ও বর্তমানে শার্লট হর্নেটস (অ্যামেরিকান পেশাদার বাস্কেটবল দল)-এর মালিক বলেছেন, ‍‘‍‘গোটা ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। হৃদয়ে প্রবল যন্ত্রণা হচ্ছে। তার সঙ্গে প্রচণ্ড রাগও।’’

ক্ষোভ জানিয়ে জর্ডান লিখেছেন, ‍‘‍‘প্রত্যেকের যন্ত্রণা, হতাশা চোখে পড়ছে। আমার দেশে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন যারা, এ বার তাদের পাশে দাড়াতে চাই। অনেক হয়েছে। এতে যদি কাজ না হয়, তা হলে ভোট দিয়ে পদ্ধতি পরিবর্তনের দাবি জানাতে হবে। সুবিচারের জন্য প্রত্যেককে একজোট হয়ে কাজ করে সমাধানের সূত্র খুঁজতে হবে পরিত্রাণের জন্য।’’

ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দিন লিভারপুলের ২৯ জন ফুটবলার অনুশীলনে সেন্টার সার্কলে হাঁটু মুড়ে মাটিতে বসেন। ক্লাবের তরফে এই ছবি পোস্ট করে টুইট করা হয়েছে, ‘‘ঐক্যের মধ্যেই রয়েছে শক্তি।’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা