খেলা

কুম্বলের সেই বিখ্যাত ছবি প্রকাশ করলেন লক্ষ্মণ

সান স্পোর্টস ডেস্ক:

ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক কালজয়ী নাম অনিল কুম্বলে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। টেস্ট ও এক দিনের ক্রিকেটে তিনি ভারতের হয়ে সর্বাধিক উইকেটের মালিক। এই দুই ফরম্যাটে তিনি যথাক্রমে ৬১৯ ও ৩৩৪ উইকেট নিয়েছেন। ভারতের জাতীয় দলের কোচও ছিলেন তিনি।

তবে এ সাফল্য এমনি এমনি আসেনি। এর জন্য শুধু ঘামই ঝরাতে হয়নি, খেলার মাঠে রক্তও ঝরাতে হয়েছিল তাকে। সেই স্মৃতিই যেন মনে করিয়ে দিল ভিভিএস লক্ষ্মণের প্রকাশ করা একটি ছবি।

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্টে ভাঙা চোয়াল নিয়ে বল করেছিলেন অনিল কুম্বলে। তার সেই সাহসিকতাকেই সেলাম জানালেন ভিভিএস লক্ষ্মণ।

ইনস্টাগ্রামে সেই টেস্টে ব্যান্ডেজ বাঁধা কুম্বলের ছবি দিয়ে লক্ষ্মণ লিখেছেন, “সত্যিকারের জায়ান্ট, যে কিনা কর্তব্যের ডাকে সাড়া দিয়ে নিজেকেও ছাপিয়ে গিয়েছিল। এই ছবিতে যে চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ধরা রয়েছে, সেটাই বিশুদ্ধ অনিল কুম্বলে। যে পরিস্থিতিই হোক না কেন, কখনও হাল ছাড়েনি। এই বৈশিষ্ট্যই ক্রিকেটার অনিলকে গড়ে তুলেছে।”

লক্ষ্মণের এই পোস্টে সহমত পোষণ করেছেন হরভজন সিংহ। কুম্বলের প্রতি অফ-স্পিনার লিখেছেন, “ভারতের সর্বকালের সেরা ম্যাচ উইনার।”

আর স্বয়ং কুম্বলে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মণকে। লিখেছেন, “তুমিও কম ছিলে না। মাঠে তোমার সঙ্গে জুটি উপভোগ করেছি। তোমার শান্ত উপস্থিতি ও ইতিবাচক মানসিকতা ভাল লেগেছে। তুমি ও তোমার সতীর্থ গ্রেটদের সঙ্গে একই সময়ে খেলেছি, আমি ভাগ্যবান।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা