খেলা

পরিচ্ছন্নকর্মীকে পেটালেন সাব্বির!

স্পোর্টস ডেস্ক:

শৃঙ্খলা ভঙ্গ সাব্বিরের জন্য নতুন কিছু নয়। দুই বিপিএলেই আম্পায়ারকে গালি দিয়ে জরিমানা গোনা, দর্শককে বেধড়ক পেটানো তো ছিলই, এবার রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের এক কর্মচারীকে পিটিয়েছেন বলে ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

রোববার (৩১ মে) বিকাল ৫টার দিকে রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকায় নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে থামায়।

স্থানীয়রা জানান, বিকালে সাব্বিরের বাড়ির সামনে ভ্যানে ময়লা তুলছিলেন বাদশা নামের রাসিকের একজন পরিচ্ছন্নকর্মী। ওই সময় সাব্বির গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছিলেন। কিন্তু ভ্যানের কারণে ঢুকতে পারছিলেন না। পরিচ্ছন্নতা কর্মী বাদশা প্রতিত্তরে বলেন, 'আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাবো।'

সাব্বির পাল্টা ওই পরিচ্ছন্নকর্মীকে বলেন, 'এটা কি তোর বাপের রাস্তা।' এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে পরিচ্ছন্ন কর্মচারী বাদশার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন সাব্বির। পরে অন্য পরিচ্ছন্ন কর্মচারীরা খবর পেয়ে ছুটে এলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর পরিচ্ছন্নকর্মী বাদশা বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের কাছে গিয়ে অভিযোগ দেন। পরে কাউন্সিলর থানার ওসিকে ফোন করে বিষয়টি মিমাংসা করে দিতে চান।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, 'বয়স কম। ছোট মানুষ, পরিচ্ছন্নতা কর্মীকে চড়-থাপ্পড় মেরেছেন বলে শুনেছি। থানার টহল পুলিশ গিয়ে তাকে থামিয়েছে। স্থানীয়রাও বিষয়টি ফোন করে জানিয়েছেন। ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মীমাংসা করে দিতে চেয়েছেন।

এ বিষয়ে কথা বলতে ক্রিকেটার সাব্বির রহমানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা