খেলা

আইসিসি-বিসিসিআই সম্পর্কে তিক্ততা বাড়ছে

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংকটময় সময়েও নানা ইস্যুতে তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী কয়েক দিনে তা আরও চরম আকার ধারণ করতে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, আইপিএলের প্রসার ব্যাহত করার চেষ্টা করছে আইসিসি। শশাঙ্ক মনোহরের নেতৃত্বাধীন আইসিসি প্রতি দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের নতুন প্রথা চালু হয়েছে। যা ভারতের ক্রিকেট বাণিজ্য ক্ষতিগ্রস্ত করছে।

এদিকে আবার রেভিনিউ বিতরণ নিয়ে ভারতকে হুমকি দিয়ে রেখেছে আইসিসি। ২০২১ এবং ২০২৩ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। যে কারণে ভারত আরও চটেছে। কারণ বিশ্বকাপ বাতিল ঘোষিত হলে ওই সময়ে তারা আইপিএল আয়োজন করবে।

অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড বলেছে, এ বছর বিশ্বকাপ আয়োজন করা ঝুঁকিপূর্ণ হবে। তাই তারা ২০২১ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায়। কিন্তু একই বছর ভারতে আরেকটি বিশ্বকাপ হওয়ার কথা। ভারত সেটি এক বছর পিছিয়ে দিতে রাজি নয়। কারণ ২০২৩ সালে তারা ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে।

ভারত এখন অস্ট্রেলিয়া সফরে যাবে কিনা তাতে বেশ সন্দেহ আছে। এই কারণে অস্ট্রেলিয়াকেও চাপে রেখেছে ভারত। ক্রিকেট অস্ট্রেলিয়া এরমধ্যে নিজেদের ক্রিকেট সূচি ঘোষণা করেছে, কিন্তু ভারত সেটি ঝুলিয়ে দিয়েছে। ভারত সফরে না গেলে বিপুল অংকের আর্থিক ক্ষতি হবে অস্ট্রেলিয়ার। কারণ, ভারত বিশ্বের যে প্রান্তেই যাক না কেন প্রচুর আয় হয় স্বাগতিক দেশের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা