খেলা

লিভারপুলের ম্যাচ দেখা ৪১ দর্শকের করোনায় মৃত্যু!

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের বিষয়ে এবার এলো এক ভয়াবহ তথ্য। চাম্পিয়ন্স লিগে লিভারপুল বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ৪১ জন দর্শকের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসে।

এই তথ্য সামনে আসার পর ফুটবল দুনিয়ায় তুমুল বিতর্কের শুরু হয়েছে। গত ১১ ই মার্চ অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল আর অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচ দেখতে গ্যালারিতে গিয়েছিলেন ৫২ হাজার দর্শক।

শুধু মাদ্রিদ থেকে গিয়েছিলেন প্রায় ৩ হাজার দর্শক। সেই সময় স্পেনে করোণা সংক্রমণ ছড়িয়ে পড়লেও ইংল্যান্ডে তখনো সেভাবে প্রভাব পড়েনি। ফলে দর্শকঠাসা স্টেডিয়ামে খেলা হয়েছিল। নতুন তথ্য সামনে আসার পর ধরে নেওয়া হচ্ছে যে স্পেন থেকে আসা দর্শকদের থেকেই গ্যালারিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই সংক্রমণ শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে ৪১ জন ফুটবলপ্রেমীর প্রাণ। পরিসংখ্যান থেকে এই তথ্য জেনে এখন আফসোস করছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা আর লিভারপুল শহরের প্রশাসন।

লকডাউন শুরু হওয়ার আগে এটাই ছিল ইংল্যান্ডে শেষ কোনো ফুটবল ম্যাচ। প্রশ্ন উঠছে স্পেনের মতো দেশে করোনা সংক্রমণ হয়েছে জানা সত্ত্বেও, কেন এই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হলো না! মার্চের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ডের পাব, হোটেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ মাঠে দর্শকদের ঢুকতে দেওয়া হয়েছিল। যার ফল এখন হাজারো মানুষ ভোগ করছে। যদিও মাদ্রিদের মেয়র আগেই স্বীকার করেছেন যে, লিভারপুল ম্যাচের জন্য মাদ্রিদ থেকে সমর্থকদের ম্যাচ দেখতে পাঠানো উচিত হয়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা